ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫০  
বুধবার (১৮ সেপ্টেম্বর) আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ২০০০টি ল্যাপটপ বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ও প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাখেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, কম্পিউটার সায়েনস্ এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, প্রঠেসর ড. সৈয়দ আকতার হোসেন, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ বি এম কামাল পাশা। ল্যাপটপ হস্তান্তরের আগে অধাপক ড. এম লুৎফর রহমান একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান। প্রসঙ্গত, সামার-২০১০ সেমিষ্টার থেকে ”ওয়ান স্টুডেন্টঃ ওয়ান ল্যাপটপ” কর্মসূচীর আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিকৃত সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিনামূল্যে ল্যপটপ দিয়ে আসছে।